মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি
বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সূচনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন করেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন। তাই দিনটিতে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নানান আয়োজনে পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *