শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন কবির টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ‘ইকরাম’ গ্রেফতার কোতয়ালী থানার বিশেষ অভিযান; হত্যা মামলার পলাতক, মাদক কারবারি ও মাদকসেবীসহ মোট গ্রেফতার ০৪ জন ক্ষমতার রাজনীতি, কিন্তু রুমাবাসীর জন্য নেই দায়বদ্ধতা শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার… প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি রামগড়ে দুই মোটরসাইকেলচালক অপহরণ ও নির্যাতনের অভিযোগ রুমা প্রেসক্লাব পুনর্গঠনের উদ্যোগ, অস্থায়ী দায়িত্বে লোকমান হাকিম ও মথি ত্রিপুরা বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল ককবরক সংগীতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে ‘চিনি রাচাপমুং’ রাজস্থলীতে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ মানিকছড়ি মুসলিমপাড়া সড়কে ড্রেন সংকটে জনদুর্ভোগ কালবৈশাখীতে উপড়ে পড়া সেগুন গাছে আহত যুবক, আতঙ্কে পাঁচ পরিবার খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ উপলক্ষে পানছড়িতে অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি মরিয়মনগর গরুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩ পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি
Notice :

বান্দরবানে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পালিত হচ্ছে বিষু/বিজু উৎসব

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার ‎‎বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে মঙ্গল কামনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা সম্প্রদায়ের বিষু/বিজু উৎসব উদযাপন করা হচ্ছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৭ ঘটিকার সময় আলীকদম সেনাজোন সংলগ্ন মাতামুহুরী নদীর ঘাটে বিষু-বিজু উৎসব উদযাপন কমিটির আয়োজনে এই ফুল ভাসানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎

আলীকদম বিষু-বিজ উদযাপন কমিটির আহব্বায়ক দিপু তঞ্চঙ্গ্যাঁ জানা যায়, তঞ্চঙ্গ্যাঁ ও চাকমা সম্প্রদায়ের সকল বয়সের শিশু,কিশোর, তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান  করে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবী উৎসবের সূচনা করেন। এই ফুল ভাসানোর মাধ্যমে তারা গঙ্গাদেবীর নিকট প্রার্থনার মাধ্যমে মঙ্গল কামনা করেন। তিনি আরও বলেন বিগত বছরের সকল দুঃখ-কষ্ট, রোগ-বালাই ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানান।

‎মিথিলা চাকমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাঁ জানান, এই আয়োজনের মাধ্যমে তারা সবার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।পাশাপাশি সকলের মঙ্গল হোক এই প্রত্যাশায় তারা মাতামুহুরী নদীতে ফুল ভাসান। তাদের কাছে দিনটি অত্যন্ত আনন্দ,উৎসব এবং এক বিশেষ মুহূর্ত। ‎তারা আরও জানান, তিন দিনব্যাপী বিজু উৎসবের এটি প্রথম দিন। আগামী দিনগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে। এর মধ্যে থাকবে ঐতিহ্যবাহী পোশাক পরিধান, বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎‎উল্লেখ্য,পাহাড়ে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই উৎসবটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত যেমন বিজু, বিহু, বিষু,বৈসু,চাংক্রান ও সাংগ্রাই।তবে নাম ভিন্ন হলেও উৎসবের মূল ভাবনা এক পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *