শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার বড়ুয়া ও সনত বড়ুয়া বরকলে পাচারকালে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ রসুন আটক আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলা পর্যায়ে সেরা বিলাইছড়ির এলপন চাকমা ঈদগাঁওতে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২  খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার
Notice :

বরকলে পাচারকালে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ রসুন আটক

Reporter Name

‎বরকল প্রতিনিধি

‎সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার ছোট  হরিণা এলাকায়  অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক  করেছে।

‎১৪ মে বৃহস্পতিবার   (সকাল  ১০টা) ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি)  জোন অধিনায়ক লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ছোটহরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছোট হরিনা বাজার ঘাট  এলাকায় কর্ণফুলী নদীতে বার্মা বোট  থেকে  ৩১৫ কেজি বাংলাদেশী রসুন ভারতে পাচারের  সময়  আটক করতে সক্ষম হয়।

‎আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯৪,৫,০০/- টাকা।

‎বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

‎বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *