শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার বড়ুয়া ও সনত বড়ুয়া বরকলে পাচারকালে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ রসুন আটক আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলা পর্যায়ে সেরা বিলাইছড়ির এলপন চাকমা ঈদগাঁওতে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ২  খাগড়াছড়িতে “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবদের সার্চ অ্যান্ড রেসকিউ কর্মশালার উদ্বোধন সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে গুইমারায় প্রেস ব্রিফিং রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্দেহভাজন দুই যুবক আটক ওমানে গাড়ির এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার
Notice :

আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার হংগ্রী ম্রোর মেয়ে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার হামের উপসর্গ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সংপ্রং ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, শরীরে হামের লক্ষণ থাকলেও মূলত ডায়রিয়াজনিত তীব্র পানিশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হানিফ বলেন, নিহত নারীর শরীরে হামের উপসর্গ থাকলেও মৃত্যুর প্রধান কারণ ছিল ডায়রিয়াজনিত পানিশূন্যতা। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় তার হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও কিছু লক্ষণ দেখা গিয়েছিল। তিনি আরও জানান, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাড়াগুলোতে বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। ঝরনা বা খালের দূষিত পানি পান করার কারণেই স্থানীয় বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত দুই মাসে আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *