মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলাতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাকিব।

সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। যেকোনো আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় দ্রুত রাজস্থলী আর্মি ক্যাম্পকে অবহিত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাকিব বলেন, পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদকসেবন ও অবৈধ পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এছাড়াও এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমাসহ দুই ইউনিয়নের হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *