সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী
Notice :

রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা

Reporter Name

মো: লোকমান হাকিম, রুমা প্রতিনিধি।।
বান্দরবানের রুমা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর বড় আকৃতির আমগাছের ডাল ভেঙে পড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ৮১ বছর বয়সী জিংআলহ্ বম। এ ঘটনায় তাঁর বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাগানের আম ও অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে রুমা সদর ইউনিয়নের এডেন রোড পাড়ায় নিজ বাড়িতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দেন জিংআলহ্ বম। তিনি জানান, ঝড়ের আগের দিন পাশের বাড়ির এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেলে প্রতিবেশী হিসেবে তিনি সেখানে যান এবং লাশের পাশে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে পরিস্থিতি খারাপ দেখে নিজের ঘরের দিকে রওনা দেন। বয়সের কারণে লাঠির সাহায্যে হাঁটতে হওয়ায় ঘরে পৌঁছাতে কিছুটা সময় লাগে তাঁর।

জিংআলহ্ বম বলেন, “ঘরের বারান্দায় পা দিয়ে ভেতরে ঢোকার মুহূর্তেই বিকট শব্দে একটি বড় আমগাছের ডাল ছাদের ওপর ভেঙে পড়ে। ডালটি আমার কানের পাশ ঘেঁষে পড়ে। মনে হচ্ছিল ঘরটি ভূমিকম্পের মতো কেঁপে উঠছে। আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আর কয়েক সেকেন্ড আগে হলে হয়তো আমিও মারা যেতাম।”

স্থানীয়রা জানান, ওই দিনের প্রবল ঝড়ে রুমার বিভিন্ন এলাকায় আমসহ নানা ফল-ফসল ব্যাপকভাবে ঝরে পড়ে। এতে অনেক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, জিংআলহ্ বমের ঘরের একপাশের ছাদ গাছের ডাল পড়ে দেবে গেছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ডালটি সরিয়ে ফেলা হলেও ক্ষতিগ্রস্ত ছাদ এখনো মেরামত করা হয়নি।

রুমা সদর ইউনিয়নের এডেন রোড পাড়ার বাসিন্দা ও পাড়া প্রধান (কারবারি) জিংআলহ্ বম বর্তমানে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। ছেলে-মেয়েরা বিয়ে করে আলাদা সংসার গড়েছেন। বার্ধক্যে স্বামী-স্ত্রী দুজনই বাগানের আয়ের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, “ঝড়ে বাগানের আমসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রয়োজন। কিন্তু কোথা থেকে পাব বুঝতে পারছি না। বয়সের কারণে ঠিকমতো হাঁটতেও পারি না। উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদেও যেতে পারছি না। কেউ যদি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে ভাঙা ঘরটি মেরামত করতে পারব।”

স্থানীয়দের দাবি, ঝড়ে ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। দ্রুত ঘর মেরামতের সহায়তা পেলে জীবনের শেষ সময়ে নিরাপদ আশ্রয়ে বসবাস করতে পারবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *