রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

ঈদগাঁওয়ে এহছানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে হিফজখানার উদ্বোধন

Reporter Name
oplus_2

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ায় অবস্থিত এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে নতুন একটি হিফজখানার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নে ইউনিয়ন পরিষদের বাজেট থেকে সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমইউপি জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঈদগাঁও উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, হোমিও চিকিৎসক মাস্টার মোহাম্মদ আলম, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহ সোলতানী, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং খাগড়াছড়ি আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ইব্রাহিম মিয়াজী।

স্থানীয় শিক্ষক ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন হিফজখানাটি থেকে ভবিষ্যতে দক্ষ ও আদর্শবান হাফেজ গড়ে উঠবে, যারা কোরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, কোরআন শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই হিফজখানাটি চালু করা হয়েছে। তারা এর সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মনছুর আলম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমানুল হক, নাইক্ষ্যংদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তাহের, জাগিরপাড়া বায়তুর রহমান জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা হোছাইন আহমদ, এলাকার প্রবীণ ব্যক্তি আবু শামা, বদরুদ্দোজা, মোহাম্মদ ইউনুসসহ কমপ্লেক্সের দায়িত্বশীল ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *