সোমবার (২২ডিসেম্বর) সকালে কুতুরিয়া পাড়ার পার্শ্ববর্তী পুরাতন সিনেমা হলের সামনে রাঙামাটি-বান্দরবান প্রধান সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে পরিচয় শনাক্ত করে।
ঘটনাস্থলে উপস্থিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত ২-৩ দিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। আমরা ধারণা করছি বৃদ্ধের পায়ে পঁচন ধরায় সংক্রমণজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলাধীন চন্দঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, লাশটির পরিচয় নিশ্চিত হতে না পারায় এবং লোকটি পাগল হওয়ায় মুসলিম নিয়ম অনুযায়ী তাকে স্থানীয় মেম্বার ও স্থানীয়দের সহযোগিতায় দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। লাশটিকে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পার্শবর্তী কবরস্থানে দাফন করা হয়েছে।




