
রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কাপ্তাই উপজেলার হরিণছড়া মুখ পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র ও গরিব জনসাধারণ এবং শিশুদের মাঝে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা ক্যাম্পে আশপাশের বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা নিতে উপস্থিত হন। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি-এর তত্ত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসানুজ্জামান এনি এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।