মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

লংগদুতে শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
0-0x0-0-0#

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
পৌষের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাঙামাটির লংগদু উপজেলার হেলিপ্যাড মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে লংগদু জোন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *