শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

সাজেকে অসুস্থ নারী পর্যটকের পাশে দাঁড়াল বিজিবি

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক নারী পর্যটককে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অসুস্থ ওই পর্যটকের নাম নাজমুন নাহার (৬০)। তিনি সহপাঠীদের সঙ্গে সাজেক ভ্রমণে যাওয়ার পথে মাঝপথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দ্রুত বিজিবির মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা প্রদান করে।

বিজিবির চিকিৎসা সহায়তায় অবস্থার উন্নতি হলে ওই নারী পর্যটককে কিছু সময় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে তিনি সুস্থ হয়ে উঠলে সহপাঠীদের সঙ্গে সাজেকের উদ্দেশ্যে রওনা হন।

বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমাম জানান, জরুরি চিকিৎসা শেষে প্রায় আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর পর্যটকের শারীরিক অবস্থার উন্নতি হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ অনুভব করলে গন্তব্যের পথে যাত্রা করেন।

এ ঘটনায় স্থানীয়রা এবং পর্যটকরা বিজিবির দ্রুত ও মানবিক সহায়তার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *