শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজস্থলীতে আনন্দ মিছিল

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনি থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রী ছাউনি চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক থুইচিংমং মারমা এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সাফায়েত। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করেন এবং দেশ গঠনে তাঁর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, তারেক রহমানের আগমনে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে আগামীর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *