মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় জনসচেতনতা চালাচ্ছে বিজিবি

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর- ২০২৫) তারিখে খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের সঙ্গে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠত হয়।
শিয়ালদহ পাড়া বিওপিতে বিওপি কমান্ডারের নেতৃত্বে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করা হয়। একই দিনে জুপুই পাড়ায় জুপুই বিওপি কমান্ডারের উদ্যোগেও পৃথক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রতিপক্ষ দেশ ভারত থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান কার্যক্রম প্রতিহত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ নির্বাচন ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *