মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি রাজস্থলীতে কোরবানির পশু জবাই ও চামড়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজস্থলীতে জীববৈচিত্র‍্য ব্যবস্থাপনা কমিটির সক্রিয়করণ সভা অনুষ্ঠিত লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত কাপ্তাইয়ে জমজমাট কোরবানির পশুর হাট বাঘাইছড়িতে বিজিবির শিক্ষা উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে আইএলও-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: রাজস্থলীতে হেফাজত নেতা আটক
Notice :

রাজস্থলীতে বড়দিন উদযাপন উপলক্ষে নানা আয়োজন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ৩টি ইউনিয়নের ৪৫টি গির্জায় নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই গির্জা ও চার্চগুলোতে উৎসবের আমেজ শুরু হয়। সংশ্লিষ্ট গির্জা ও চার্চ পরিচালনা কমিটির উদ্যোগে বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কাটা, ধর্মীয় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যিশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে গির্জাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আড়াছড়ি হেডম্যান পাড়া সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চ এবং বড় কুক্যাছড়ি পাড়া ব্যাপ্টিস্ট চার্চে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে বৃহৎ পরিসরে উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা খ্রীষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা নতুন পোশাকে গির্জায় সমবেত হন। প্রার্থনায় অংশ নিয়ে তারা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল পিঠা উৎসব ও অতিথিদের আপ্যায়ন। আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও গির্জাগুলোতে শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৪৫টি গির্জায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে উদযাপিত হয়েছে এই উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *