মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

নানিয়ারচর জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা

শহিদুল ইসলাম, নানিয়ারচর।।

শহিদুল ইসলাম, নানিয়ারচর।।
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার নানিয়ারচর জোনের অধীনস্থ ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ঘিলাছড়ি এলাকায় বিশেষ অপারেশন পরিচালনাকালে সেনাবাহিনীর সদস্যরা লক্ষ্য করেন যে, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ অবস্থার প্রেক্ষিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি মেডিক্যাল ক্যাম্পেইনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে কুতুকছড়ি, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ আশপাশের দুর্গম এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান ও ক্যাপ্টেন শেখ নাহিদা আক্তার (সিএমএইচ, রাঙামাটি) এর তত্ত্বাবধানে মোট ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৮৭ জন পুরুষ, ১৫০ জন নারী ও ১৩ জন শিশু অন্তর্ভুক্ত ছিল।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাহাড়ি জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং সার্বিক স্বাস্থ্যমান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত এ ধরনের চিকিৎসা সেবা প্রদান তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন। পাশাপাশি তারা জোন কমান্ডারের নিকট ভবিষ্যতেও নিয়মিত মেডিক্যাল ক্যাম্প আয়োজনের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *