March 10, 2026, 11:57 am
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় লামায় ১০৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক আলীকদমে পিআইওর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাজস্থলীতে যুবশক্তির ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকলম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মানবিক উদ্যোগ রাজস্থলীতে পিডিবিএফের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আইজিএ ঋণ সহায়তার চেক বিতরণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন বান্দরবানে পাইলট প্রকল্পে ১,০৯৭ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করবেন মন্ত্রী দীপেন দেওয়ান বান্দরবানে পেট্রোল-অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন খাগড়াছড়ি রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Notice :

কক্সবাজার–৩ আসন: ঈদগাঁওয়ের ৩৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ এগিয়ে, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৩ (ঈদগাঁও–কক্সবাজার সদর–রামু) আসনের ঈদগাঁও উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল এগিয়ে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব কেন্দ্রে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩১,৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ২৮,৮১৫ ভোট। ফলে ঈদগাঁও উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ২,৫৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে ৬৭৮, আনারসে ৬৭, প্রজাপতিতে ৪৭ এবং ফুটবল প্রতীকে ৭৫ ভোট পড়েছে।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ঈদগাঁও উপজেলার সব কেন্দ্র মিলিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪২,১৪১টি এবং ‘না’-এর পক্ষে ১৬,৪৯০টি ভোট।

ঈদগাঁও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর উপজেলা কন্ট্রোল রুম থেকে এসব ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সহযোগিতার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার–৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। এর মধ্যে ঈদগাঁও উপজেলায় ভোটার ১,০১,৬৯৩ জন—পুরুষ ৫৪,৮৭২ এবং নারী ৪৬,৮২১ জন।