April 11, 2026, 8:45 pm
শিরোনাম :
নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কক্সবাজারে পরকীয়ার জেরে যুবক নিহত, ছেলে গ্রেপ্তার মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান মানিকছড়িতে সংঘদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৈসাবির আমেজে মুখর খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে প্রাণ ফিরে পেল মারমা সংস্কৃতি বান্দরবানে সিনিয়র সিভিল জজ পদ শূন্য, বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রামুতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগে মামলা, তদন্তে পুলিশ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ কক্সবাজারে গণযোগাযোগ অধিদপ্তরের নারী সমাবেশ অনুষ্ঠিত বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিলাইছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন রাজস্থলীতে বৈসাবী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে ব্যাঙছড়ি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ৫ হাজার পরিবার দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা বিতরণ রাজস্থলীতে নতুন বছর বরণে মারমা তরুণ-তরুণীদের শরবত বিতরণ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন পাহাড়ে অস্বচ্ছলদের জন্য ফ্রি আই ক্যাম্প ও ছানি অপারেশন উদ্যোগ
Notice :

মানিকছড়িতে সংঘদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের প্রত্যন্ত থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সংঘদান এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে সংঘদান অনুষ্ঠিত হয়। পরে দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণিতে নবভর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডানুচিং মারমার সঞ্চালনায় প্রধান শিক্ষক মংহ্লাচিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাকিম উদ্দিন শেখ, মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আম্যে মগ, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি অংগ্য মারমা, সাবেক ইউপি সদস্য সুইথোয়াই মারমা এবং লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাইহ্লা অং মারমা প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও কল্পতরু দানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়।

উল্লেখ্য, ২০২০ সালে শিক্ষানুরাগী ও য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরোর অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এ বছর প্রথমবারের মতো মানবিক বিভাগ থেকে সাতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

তবে বিদ্যালয়টিতে এখনো আসবাবপত্র সংকট এবং বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।