April 11, 2026, 8:46 pm
শিরোনাম :
নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কক্সবাজারে পরকীয়ার জেরে যুবক নিহত, ছেলে গ্রেপ্তার মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান মানিকছড়িতে সংঘদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৈসাবির আমেজে মুখর খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে প্রাণ ফিরে পেল মারমা সংস্কৃতি বান্দরবানে সিনিয়র সিভিল জজ পদ শূন্য, বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রামুতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগে মামলা, তদন্তে পুলিশ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ কক্সবাজারে গণযোগাযোগ অধিদপ্তরের নারী সমাবেশ অনুষ্ঠিত বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিলাইছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন রাজস্থলীতে বৈসাবী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে ব্যাঙছড়ি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ৫ হাজার পরিবার দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা বিতরণ রাজস্থলীতে নতুন বছর বরণে মারমা তরুণ-তরুণীদের শরবত বিতরণ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন পাহাড়ে অস্বচ্ছলদের জন্য ফ্রি আই ক্যাম্প ও ছানি অপারেশন উদ্যোগ
Notice :

রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেলিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজস্থলী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোশাল চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ নোমান এবং বন কর্মকর্তা তুহিনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, আধুনিক ল্যাব সুবিধা এবং পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিশ্চিত করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী সেরা স্টল এবং একক ও যৌথ কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।