শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা বিতরণ

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা  প্রতিনিধি। 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সাদাত। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

সহায়তার আওতায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৩৪ জন ব্যবসায়ীকে জন প্রতি ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১৪ জন ব্যবসায়ীকে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানজিল পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সরকারের এ সহায়তা তাদের পুনরায় ব্যবসা শুরু করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *