April 11, 2026, 8:45 pm
শিরোনাম :
নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কক্সবাজারে পরকীয়ার জেরে যুবক নিহত, ছেলে গ্রেপ্তার মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান মানিকছড়িতে সংঘদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৈসাবির আমেজে মুখর খাগড়াছড়ি: সাংগ্রাই উৎসবে প্রাণ ফিরে পেল মারমা সংস্কৃতি বান্দরবানে সিনিয়র সিভিল জজ পদ শূন্য, বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার রামুতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগে মামলা, তদন্তে পুলিশ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ কক্সবাজারে গণযোগাযোগ অধিদপ্তরের নারী সমাবেশ অনুষ্ঠিত বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিলাইছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন রাজস্থলীতে বৈসাবী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে ব্যাঙছড়ি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ৫ হাজার পরিবার দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা বিতরণ রাজস্থলীতে নতুন বছর বরণে মারমা তরুণ-তরুণীদের শরবত বিতরণ রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন পাহাড়ে অস্বচ্ছলদের জন্য ফ্রি আই ক্যাম্প ও ছানি অপারেশন উদ্যোগ
Notice :

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: null; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 4194304;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 291.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Rain, icon:6, weatherInfo:104;temperature: 39;

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রায়ে আদালত দণ্ডবিধি, ১৮৬০ এর ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা অনুযায়ী, বিচারাধীন অবস্থায় আসামির ভোগ করা হাজতবাসের সময় চূড়ান্ত দণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে বলে আদালত নির্দেশ দেন।
রায় ঘোষণার পর আসামিকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।