বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন ধনশৌ মারমার পল্টন ট্র‍্যাজেডির সুষ্ঠু বিচার দাবি, ঈদগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলাফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দীঘিনালা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে  র‍্যালি ও আলোচনা সভা ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক এক আলোচনা সভা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, “আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্ব ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখেছি। রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো তারুণ্য।”

তিনি আরও বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তুলতে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। এতে একদিকে যেমন ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা আসবে, অন্যদিকে দেশও এগিয়ে যাবে উন্নয়নের পথে।

আলোচনা সভায় বক্তারা একযোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে হৃদয়ে ধারণ করে দায়িত্বশীল, সৃজনশীল ও সচেতন নাগরিক হিসেবে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, তারুণ্যের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিই পারে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, তরুণ প্রজন্মের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলেই এমন আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে নিয়মিতভাবে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *