April 2, 2026, 4:37 pm
শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল হস্তান্তর কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা প্রদান মুনাফার লোভে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা গুনলেন পরিবেশক ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অকটেন আটক হজযাত্রীদের কল্যাণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে- কক্সবাজারের জেলা প্রশাসক রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে খাগড়াছড়িতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা, বৃক্ষরোপণ কর্মসূচি পালন লামায় সূর্যমুখীর সমারোহ, তামাকের বিকল্পে আশার আলো দেখছেন কৃষকরা কক্সবাজারে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা বিলাইছড়িতে মোটরসাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির, ৭০০ মানুষের সেবা গ্রহণ দীঘিনালায় দুর্যোগে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি উধাও খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
Notice :

মুনাফার লোভে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা গুনলেন পরিবেশক

Reporter Name
oplus_2

​মো. আবুল হাসেম, স্টাফ রিপোর্টার, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে অন্যত্র জ্বালানি তেল বিক্রির দায়ে যমুনা অয়েল কোম্পানির এক পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম মেসার্স খোদেজা আক্তার প্রিয়াসী এন্টারপ্রাইজ (মেসার্স এমরান এন্টারপ্রাইজ)।

 

​বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় বরাদ্দকৃত জ্বালানি তেল নিয়ম বহির্ভূতভাবে ড্রামে বহন করে বেশি দামে অন্যত্র বিক্রি করা হচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ওই পরিবেশককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

​অভিযান শেষে মাটিরাঙ্গার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সংশ্লিষ্ট পরিবেশককে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।