রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

খাগড়াছড়ি জেলা ক্রিকেট লীগ সমাপ্ত, চ্যাম্পিয়ন আইডিয়াল সমবায় দল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

মাসব্যাপী প্রতিযোগিতার পর খাগড়াছড়ি জেলা ক্রিকেট লীগ শেষ হয়েছে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি দল ৪ উইকেটে দিঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দিঘিনালা উপজেলা ক্রীড়া সংস্থা ৩৮ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি আইডিয়াল দল ২২ দশমিক ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনন চাকমা, যিনি ৪ উইকেট নেন। তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের কৃতিত্বও অর্জন করেন। অন্যদিকে আসাদুল ১৬১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ইশান ১৩০ রান ও ১০ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফসহ স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার ও নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাসব্যাপী এ লীগে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং জেলার ক্রিকেটের মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *