রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ

Reporter Name
oplus_0

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ এবং জব্দ করা পণ্য বিনষ্ট করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে কাপ্তাই নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় পরিচালিত অভিযানে দ্বীপ রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স হাফিজ স্টোর থেকে সরিষার তেলসহ বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। অভিযানে জব্দ করা পণ্য পরে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ, কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি ক্রেতাদের পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *