শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার অংশ সংস্কার করা হয়েছে। সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে সড়কটির ওই অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

স্থানীয়দের দুর্ভোগ কমাতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া) উদ্যোগ নিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে গোমতি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোমতি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামী, গোমতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল ফজল ভুইয়া, সদস্য সচিব মোরশেদ আলম এবং গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারের পর সাময়িকভাবে চলাচলে স্বস্তি ফিরেছে।

উপজেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন বলেন, মাটিরাঙ্গার উত্তরের চারটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। টানা বর্ষণের কারণে গোমতি অংশের প্রায় এক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং কয়েকটি দুর্ঘটনাও ঘটে। বিষয়টি জানার পর জিয়াউর রহমান নিজ উদ্যোগে সংস্কারের ব্যবস্থা করেন।

গোমতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ বলেন, অতিবৃষ্টি ও পাহাড় ধসের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। আপাতত সংস্কারের ফলে মানুষের দুর্ভোগ কিছুটা কমলেও স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন।

স্থানীয় অটোরিকশাচালক সফিকুল ইসলাম বলেন, সড়কের গর্ত ও খানাখন্দের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সংস্কারের পর আগের তুলনায় স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এ সড়ক সচল রাখতে নেওয়া উদ্যোগটি সময়োপযোগী। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *