শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ

Reporter Name

দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সরকারি অর্থায়নে স্থাপিত সোলার স্ট্রিট লাইটের অধিকাংশই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে সন্ধ্যার পর অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এলজিইডি, সংসদ সদস্যের বরাদ্দ এবং কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় লাখ লাখ টাকা ব্যয়ে এসব সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ বাতি বর্তমানে অচল হয়ে পড়েছে।

বাসিন্দারা জানান, পর্যাপ্ত আলোর অভাবে সন্ধ্যার পর কিছু এলাকায় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী এবং বয়স্ক ব্যক্তিরা রাতে এসব সড়কে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। ফলে সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় নষ্ট ও অকেজো সোলার স্ট্রিট লাইটগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের জন্য সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জনস্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *