শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৬০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) উপজেলার সদর ইউনিয়নের বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করে।

১১ বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার খাদ্যসংকট ও দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম মরিচ।

ত্রাণ পাওয়া পরিবারগুলো বিজিবির এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উদ্ধার, ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *