শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মিস নিরুপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মিস বাঞ্চিতা চাকমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে বলে জানিয়েছে আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *