শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার নবনির্মিত প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় এখনো সেখানে প্রশাসনিক কার্যক্রম শুরু করা যায়নি। ফলে প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহারহীন পড়ে রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটার পাশাপাশি সেবাপ্রার্থীদের দুর্ভোগও বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০২৩ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। চার দফা সময় বাড়ানোর পর ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত ট্রেডার্স চারতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে। প্রকল্পে বিদ্যুৎ সংযোগের জন্য ২ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও এখনো সংযোগ পাওয়া যায়নি।

গুইমারা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাঈম বলেন, ভবনের নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেলেই প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা সম্ভব হবে। তিনি বলেন, ভবনের পাশের পল্লী সঞ্চয় ব্যাংক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ থাকলেও উপজেলা প্রশাসনিক ভবনের জন্য বিদ্যুৎ বিভাগ বড় অঙ্কের ব্যয়ের কথা জানিয়েছে, যা নতুন উপজেলা প্রশাসনের পক্ষে বহন করা কঠিন।

তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি, প্রয়োজনীয় তার এবং একটি থ্রি-ফেজ ট্রান্সফরমার স্থাপনে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে এখনো অগ্রগতি হয়নি।

এস অনন্ত কনস্ট্রাকশনের বিদ্যুৎ সংযোগ-সংক্রান্ত দায়িত্বে থাকা মো. মোস্তফা বলেন, মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী এবং জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, ভবনটিতে বিদ্যুৎ সংযোগ দিতে হলে প্রায় ৪৫ লাখ টাকা জমা দিতে হবে। তবে বিষয়টির বিস্তারিত জেলা নির্বাহী প্রকৌশলী জানাতে পারবেন।

এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী কুন্তল সরকার বলেন, তিনি মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো সংযোগ পাওয়া যায়নি। বিদ্যুৎ সংযোগ ছাড়া নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

২০১৪ সালে গুইমারা উপজেলা প্রতিষ্ঠার পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রম অস্থায়ীভাবে গুইমারা ইউনিয়ন পরিষদ ভবনে পরিচালিত হচ্ছে। নিজস্ব প্রশাসনিক ভবন চালু না হওয়ায় বেশ কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম এখনো শুরু করা যায়নি। চালু থাকা বিভিন্ন দপ্তরের অনেকগুলোই ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে নবনির্মিত প্রশাসনিক ভবনটি চালু করা হলে একদিকে সরকারি অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে জনসেবাও আরও কার্যকর ও সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *