শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা

কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার কাপ্তাই নতুন বাজার এলাকার বিভিন্ন কুলিং কর্নার, বেকারি এবং খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাজারে থাকা বিভিন্ন ইস্ট-জাতীয় খাদ্যপণ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার এবং ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানানো হয়, পরীক্ষাগারে বিশ্লেষণে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যাহারযোগ্য পণ্যগুলো হলো— ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল (ইনস্ট্যান্ট), ইস্ট বেকার স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট) এবং আরবেটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল (ইনস্ট্যান্ট)।

অভিযানকালে খাদ্য ব্যবসায়ী, বিক্রেতা ও সরবরাহকারীদের এসব পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও উল্লিখিত খাদ্যপণ্য ক্রয় ও গ্রহণ না করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর খাদ্যপণ্যের বিরুদ্ধে তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *