শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৬৮ নম্বর কংলাক মৌজার হেডম্যান হিসেবে মিজ রৌসায়ী লুসাইকে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০-এর ৪৮ বিধি অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, মিজ রৌসায়ী লুসাই তাঁর পিতা যোসেফা লুসাইয়ের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। তিনি কংলাক মৌজার প্রথম নারী হেডম্যান।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, কংলাক মৌজার ইতিহাসে এই প্রথম কোনো নারী হেডম্যান হিসেবে নিয়োগ পেলেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি সরকারি, আধাসরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না এবং একাধিক মৌজার হেডম্যানের দায়িত্বও পালন করতে পারবেন না। দায়িত্ব পালনসংক্রান্ত বিষয়ে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কাছে জবাবদিহি করবেন।

এ ছাড়া রাজস্ব আদায়সহ সরকারি কাজে সহযোগিতা করা, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সহায়তা করা এবং বিধি অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই এ নিয়োগ বাতিল করার ক্ষমতা জেলা প্রশাসকের কাছে সংরক্ষিত থাকবে।

নিয়োগ আদেশে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *