বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার, মুক্তিপণের অভিযোগে স্বজনসহ গ্রেপ্তার ৩ লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের বিলাইছড়িতে কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কেয়ারু মদের ৩৮ বোতল উদ্ধার পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অতিবৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে বুধবার (২২ জুলাই) এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, বিলাইছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ধুপশীল এলাকার ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের জন্য এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়। পরে তা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল ১০০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ কেজি লবণ।

এ সময় বিলাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম, বিলাইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সানু রঞ্জন চাকমা, রাহুল মারমা ও মো. আল আমিন উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মামুন ইসলাম বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *