
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপজেলা কার্বারী সমিতির উপদেষ্টা কল্পরঞ্জন চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কার্বারী সমিতির সভাপতি জয়সিন্ধু চাকমা, সাধারণ সম্পাদক রুপ কুমার চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, মহিলা কার্বারী চন্দ্র চাকমাসহ সমিতির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম, কার্বারী সমিতির কার্যালয়ের বিভিন্ন বিষয়, কার্বারীদের প্রশিক্ষণ ভাতা এবং সার্বিক উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও কার্বারী সমিতির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।