বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার, মুক্তিপণের অভিযোগে স্বজনসহ গ্রেপ্তার ৩ লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের বিলাইছড়িতে কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কেয়ারু মদের ৩৮ বোতল উদ্ধার পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. আবদুল মজিদ (৫৫) নামে এক ইমামের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহজ কোরআন শিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ছনটিলা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবদুল মজিদ পানছড়ি উপজেলার ছনটিলা গ্রামের মরহুম আলী আকবরের ছেলে। ইমামতির পাশাপাশি তিনি আনসার ও ভিডিপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কামাল নামে এক ব্যক্তিসহ কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় আবদুল মজিদকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিজোয়ান আহমেদ ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, নিহতের পিঠের বাম পাশের ওপরের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধারালো কোনো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *