বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার, মুক্তিপণের অভিযোগে স্বজনসহ গ্রেপ্তার ৩ লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের বিলাইছড়িতে কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কেয়ারু মদের ৩৮ বোতল উদ্ধার পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ এবং অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় বান্দরবানে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ ও গুজবের মধ্যে পার্থক্য নির্ণয় এবং তথ্য যাচাই করে প্রচার করা সবার দায়িত্ব।

সভায় অনলাইন জুয়ার বিস্তার ও এর সামাজিক প্রভাব নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, অনলাইন জুয়ার কারণে তরুণদের একটি অংশ ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা উচিত নয়। একই সঙ্গে অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *