বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার, মুক্তিপণের অভিযোগে স্বজনসহ গ্রেপ্তার ৩ লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের বিলাইছড়িতে কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কেয়ারু মদের ৩৮ বোতল উদ্ধার পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুইটি একনলা বন্দুক, দুইটি তাজা কার্তুজ ও দুইটি খালি কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দুরখীল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরিফ (২৬), বড়খোলা মিরেরখীল এলাকার মৃত মো. কামালের ছেলে মো. মনির হোসেন (২৩) এবং একই এলাকার মো. হোসেনের ছেলে মো. রাকিব (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই মো. শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

এ ঘটনায় উদ্ধারকারী কর্মকর্তা এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে ১৯৮৭ সালের অস্ত্র আইনের (সংশোধনী ২০০২) ১৯(এ)/১৯(এফ) ধারায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। মামলাটি ২১ জুলাই দায়ের করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *