বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম অপপ্রচার ও অনলাইন জুয়া প্রতিরোধে বান্দরবানে সরকারি-বেসরকারি অংশীজনদের সভা রাঙ্গুনিয়ায় অপহৃত শিশু ২৪ ঘণ্টায় উদ্ধার, মুক্তিপণের অভিযোগে স্বজনসহ গ্রেপ্তার ৩ লংগদু-নানিয়ারচর সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়নে পদক্ষেপের আশ্বাস এমপি দীপেন দেওয়ানের বিলাইছড়িতে কার্বারী সমিতির প্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, বোনের পালিয়ে বিয়ের ঘটনায় মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কেয়ারু মদের ৩৮ বোতল উদ্ধার পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বাঘাইছড়িতে ৯৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা রাউজানের জায়েন্ট অব পাহাড়তলী একাদশের

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি, অন্ত্যেষ্টিক্রিয়ায় ৩ লাখ টাকা সহায়তা

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত দাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমতি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পরিবারের কাছে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে নিহত শিক্ষিকার স্বামী রিটন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার হাতে সহায়তার চেক তুলে দেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

এ সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে জোন কমান্ডার বলেন, “অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। মারিশ্যা জোনের পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই ১ লাখ টাকা এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, নিহত শিক্ষিকার শিশু সন্তান প্রান্তি চাকমার দায়িত্বও নিয়েছে বিজিবি। পাশাপাশি সাজেক-মাচালং সড়কে দুর্ঘটনা কমাতে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ৬টি গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

উল্লেখ্য, সন্তান প্রসবের উদ্দেশ্যে খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক-মাচালং সড়কের একুজ্জ্যাছড়ি এলাকায় বিজিবির একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শিক্ষিকা সুমতি চাকমা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *