
তিনি বলেন, বিলাইছড়ি সদর থেকে কারিগরপাড়া পর্যন্ত সড়কের প্রথম ধাপে আমতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার অংশের দুই পাশে মোট ৫০০টি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০০টি চারা রোপণ করা হয়েছে এবং অবশিষ্ট ২০০টি চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে।
উপজেলা প্রকৌশলী আরও জানান, অনুকূল আবহাওয়া থাকলে জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত অবশিষ্ট চারা রোপণের কাজ সম্পন্ন করা হবে।
তার মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা, ভূমিধস ও খরার ঝুঁকি কমানো এবং সড়কের পাশে ছায়া, বিশুদ্ধ বায়ু ও অক্সিজেন নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।