
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবাইদুল হক, ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ বিভিন্ন বিজিবি জোনের জোন কমান্ডার, কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।