শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম মুবাছড়ি, ভাতখাইয়া পাড়া, ঘিলামুখ আমতলী পাড়াসহ আশপাশের ছয়টি পাড়ায় তিনি ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ঘিলাছড়ি ইউনিয়নের কয়েকটি দুর্গম পাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধসে অনেকের বসতঘর, কৃষিজমি ও জুমের ক্ষতি হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় ইউএনও ও সংশ্লিষ্টরা পায়ে হেঁটে দুর্গম পথ অতিক্রম করে ২০টি অতিক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা ও উদয় কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় কারবারিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *