শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বান্দরবানের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বান্দরবান পৌরসভার ক্যাচিংঘাটা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে তিনি প্লাবিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

এ সময় ১৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য সাচিংপ্রু জেরি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যার পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ক্যাচিংঘাটা ৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *