শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা

অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট-কাউখালী আঞ্চলিক সড়কের সাহেবনগর এলাকায় অতিরিক্ত ইট বোঝাই ট্রাক পারাপারের সময় একটি বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার পরপরই বিকট শব্দে ব্রিজের মধ্যাংশ ধসে যায়। পরে ট্রাকটি ধসে যাওয়া অংশে আটকে পড়লে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধারণক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে আসছিল। এর আগেও একই স্থানে অতিরিক্ত ওজনের যান চলাচলের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বারবার সংস্কারের পরও ভারী যান চলাচল নিয়ন্ত্রণ না হওয়ায় পুনরায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

খবর পেয়ে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্রিজটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *