শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য একদিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নাধীন একটি মানবিক সহায়তা প্রকল্পের (অ্যালার্ট বি-০৭৫) আওতায় ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে ফারুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্বাস্থ্যসেবাবঞ্চিত ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১৫০ জনকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের কর্মকর্তারা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে দুর্গম ও দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ত্রাণ বিতরণের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমও স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা উল্লেখ করেন।

মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উপনির্বাহী পরিচালক মিজ কক্সি তালুকদার, এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার ও প্রকল্পের সেফগার্ড ফোকাল ডা. ঝুমালিয়া চাকমা, প্রকল্পের ইউনিয়ন ফোকাল সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ সংস্থার অন্যান্য মাঠকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *