মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং অপর একজন ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ঈদগাঁও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— পোকখালী ইউনিয়নের ইছাখালী এলাকার নজির আহম্মদের ছেলে সিরাজুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরগাহপাড়ার মনজুর আলমের ছেলে মো. জসিম উদ্দিন এবং পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী টেকপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে নুরুল হুদা।

পুলিশের তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলামের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং দণ্ডবিধির প্রতারণা ও বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মো. জসিম উদ্দিন নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৮ মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অপরদিকে, নুরুল হুদার বিরুদ্ধে ভূমি আইন ও দণ্ডবিধির জালিয়াতি-সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পরোয়ানাভুক্ত আসামি, অপরাধী চক্র ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *