
মোঃ শহিদুল ইসলাম শহীদ,থানচি
বান্দরবান জেলার থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামের ১জন পর্যটক নিখোঁজ হওয়ার খবর ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নিখোঁজ হওয়া পর্যটকের পরিচয় নাম: মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) পিতা: মো. হেলাল উদ্দীন, মাতা: মোছাঃ দেলোয়ারা আক্তার। সাং- মাসকান্দা, ময়মনসিংহ।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, অদ্য আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন্দু বাজার হতে Hill Top Trekker নামক গ্রুপের মাধ্যমে ১৩ জন পর্যটক ২টি ইন্জিন চালিত নৌকাযোগে সাওদাং পাড়ার উদ্দেশ্যে গমন করে। এসময় তারা প্রথম নৌকায় ৬জন এবং দ্বিতীয় নৌকায় ৭জন নিয়ে রওনা করে।প্রথম নৌকায় ৬জন সুস্থ্যভাবে বাঘের মুখে পৌঁছে সাওদাং পাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও বাকী ৭জনের নৌকাটি রাজা পাথর এলাকায় সাঙ্গুর স্রোতে পাথরের ধাক্কায় উল্টে যায়।
এসময় ৭জনের নৌকায় ৬জনের সাথে লাইফ জ্যাকেট থাকলেও ১জন লাইফ জ্যাকেট ছাড়া ছিলো মর্মে জানা যায়।লাইফ জ্যাকেট থাকার কারনে ৬জন কোনোভাবে বেঁচে গেলেও মোঃজাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামের ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছে।
উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে থানচি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর এটি দল বর্ণিত এলাকায় উদ্ধার অভিযানে যাওয়ার কথা থাকলেও তাদের ডুবুরি না থাকায় যাওয়া হয়নি। তবে (৩৮বিজিবি)র অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে ৮ সদস্যের ১টি টহল দল ঘটনাস্থলে গমন করে ৪ জন পর্যটককে টেন্ডুমুখ বিজিবি নৌ ঘাটে নিয়ে আসে এবং তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বাকি ৮ জন পর্যটক বড়পাথর সংলগ্ন বাঘের মুখ এলাকায় রিসোর্টে অবস্থান করছে। আরো জানা যায় যে যায় আজ ২৫ জুলাই ২০২৬,৭টায় থানচি গাইড অফিস থেকে ১২ জন গাইড সদস্য ২টি নৌকা যোগে নিখোঁজ পর্যটক কে উদ্ধার করার জন্য বড়পাথর এলাকার রওনা করেছে।