শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু

উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর উল্টোরথ (বাহুদা যাত্রা)-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোটগাছবান পাড়ার সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, আলোচনা সভা এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

ছোটগাছবান পাড়ার শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন মোহন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের ভূমিদাতা অলেন কান্তি ত্রিপুরা, ছোটগাছবান পাড়ার কার্বারী রতি বিজয় ত্রিপুরা, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মধুসূদন ত্রিপুরা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা (অনিল)।

আলোচনা সভায় বক্তারা বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান জগন্নাথ, বলদেব ও দেবী সুভদ্রার এই পবিত্র যাত্রা মানবপ্রেম, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমতার বার্তা বহন করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টোরথ বা বাহুদা যাত্রার মাধ্যমে দেবতারা মাসির বাড়ি থেকে পুনরায় মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও মিলনবন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে ভক্তদের অংশগ্রহণে হরিনাম সংকীর্তন পরিবেশিত হয়। পরে উপস্থিত সকল ভক্ত ও অতিথিদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। নয় দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আজ ২৪ জুলাই (শুক্রবার) উল্টোরথ বা বাহুদা যাত্রার মাধ্যমে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *