শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু

বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বস্তি দিতে বান্দরবানে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট এনজিওগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ‍ত বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এনজিওবিষয়ক এক বিশেষ সভায় এ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য তিন মাস কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়ন, বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রমে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা পরিষদের সদস্য লালজারলম বম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট উকাথোয়াই মারমা, পুলিশ সুপারের প্রতিনিধি ডিএসবির সহকারী পরিদর্শক বাতেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সাংবাদিকরা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলা একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত উপকৃত হন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাস স্থগিত রাখার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট এনজিওগুলোর প্রতি আহ্বান জানান।

সভায় এনজিও প্রতিনিধিরা বন্যাদুর্গত এলাকায় তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের তথ্য তুলে ধরেন। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকরা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা এবং ত্রাণ বিতরণে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাস স্থগিত রাখার প্রজ্ঞাপন জারি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *