November 19, 2026, 8:17 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন

Reporter Name

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার লেলাং বড় পাড়া বন বিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠান পরিদর্শন করেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এদিকে, স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, জার্সি ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। উপহারসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

লক্ষীছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা