November 19, 2026, 8:16 pm
শিরোনাম :
মহালছড়িতে গ্রামীন কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই করণ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সড়কে ডাম্পার পার্কিং, ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে ২২তম কঠিন চীবর দানোৎসব উদযাপন, নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন মহালছড়ি জোনের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কঠিন চীবরদান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা নিয়ে স্থানীয়দের পাশে লক্ষীছড়ি জোন একই জায়গার দাবীদার দুজন- প্রতিনিয়ত চলছে মামলা হামলা পানছড়িতে বিদায়ী ইউএনও ফারহানা নাসরিনকে প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায় মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু, চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়তী রায়

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, পুণ্যার্থীদের ঢল আর ঐতিহ্যের ছোঁয়ায় রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে চরকার মাধ্যমে সুতা কাটার শুভ উদ্বোধন করা হয়। ১৯–২০ নভেম্বর রাজবন বিহারে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে রয়েছে উপাসক–উপাসিকা কার্যনির্বাহী পরিষদ ও পুণ্যার্থীবৃন্দ, রাজবন বিহার, রাঙামাটি।

অনুষ্ঠানে চরকার মাধ্যমে সুতা কাটার শুভ উদ্বোধন করেন রাজ পরিবারের বিশিষ্ট সদস্য (কুমার সমিত রায়ের সহধর্মিনী) জয়তী রায়। উদ্বোধনের পর পরই বেইনঘর ও চরকিতে সুতা কাটায় অংশ নেন শত শত উপাসিকা। ঐতিহ্যবাহী এই সুতা দিয়েই তৈরি হবে কঠিন চীবর, যা ভিক্ষুদের উদ্দেশে দান করা হবে।

রাজবন বিহারের ভিক্ষু প্রজ্ঞালংকার মহাথেরসহ বিহারের ভিক্ষু সংঘ এই সময় উপস্থিত থেকে পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।

৫০তম কঠিন চীবর দান উপলক্ষে রাতব্যাপী ধর্মীয় কীর্তন পরিবেশন করছে দীঘিনালা নাট্যদল চাকমা সাংস্কৃতিক গোষ্ঠী, দীঘিনালা, খাগড়াছড়ি। এছাড়া পুণ্যার্থীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল। হোমিওপ্যাথি চিকিৎসক ডা. প্রভাসক সম্ভুনাথ চাকমা সহ একটি দল হোমিওপ্যাথি ফ্রী মেডিকেল সেবা দেন।

কঠিন চীবর দানকে কেন্দ্র করে রাজবন বিহার এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী বিহারে সমবেত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা