শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা রাঙ্গুনিয়াতে বেতছড়ি একতা সমিতির সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা পোয়ামুহুরীতে সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্প পানছড়িতে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধন পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন লংগদু জোনের তত্ত্বাবধানে দুর্গম ও সুবিধাবঞ্চিত অসুস্থ রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রেরণ রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে মাটিরাঙ্গায় বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খাগড়াছড়ি জেলা
বিএনপি’র ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙ্গায় প্রথম দিন পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি তথা মাটিরাঙ্গা  উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেত্রীকে হারানোর শোক পালনে জেলা বিএনপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
৩০ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির শুরুতেই শোকের প্রতীক হিসেবে উত্তোলন করা হয় কালো পতাকা। এরপর মরহুমার আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে হাফেজ রিফাত হোসেনের পরিচালনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তিতে তাঁর আজীবন অবদানের কথা স্মরণ করা হয়।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ​মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, ​সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ​পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,
​সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী,
​উপজেলা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন,
​উপজেলা শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন ​ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।
​শোক সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং জেলা বিএনপির ঘোষিত ৭ দিনের কর্মসূচি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা জুড়ে যথাযথ মর্যাদায় পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।”
​উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি পরলোকগমন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *